শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:০১ পিএম, ২০২৫-০৮-১০
গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বিকেল চারটায় কর্ণফুলী টানেল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও সংগঠক দৈনিক দেশের কথা নির্বাহী সম্পাদক আবদুল নুর চৌধুরী, দৈনিক ঈশানের সাবেক আনোয়ারা প্রতিনিধি এম নজরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক নিউ নেশন প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি খালেদ মনছুর, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এস এম সালাউদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.বদরুল হক, দৈনিক সকালের সময় ও বাংলাধারার মহিউদ্দিন মনজুর, দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ এনামুল হক,এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার এমডিএইচ রাজু, দৈনিক ভোরের ডাকের ইমরান বিন ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ও এম টিভির মো. আরাফাত, প্রবাসী নিউজের মো.সাইফুল ইসলাম, দৈনিক সময়ে কাগজ মো.ফখর উদ্দিন, দৈনিক সমাবেশের মো.ফোরকান উদ্দিন, দৈনিক সকালের শিরোনামের মো.জাহাঙ্গীর প্রমুখ।
প্রবীণ সাংবাদিক আবদুল নুর চৌধুরী বলেন, সাংবাদিকদের সিকিউরিটি এ্যাক্ট অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের যে কোনো দুঃসময়ে আনোয়ারার কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ।যারা ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চায় তারা যেন আগের মত আনোয়ারার সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে না পারে এজন্য সকল সাংবাদিককে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংবাদিক মোজাম্মেল হক বলেন, হত্যা, হুমকি, ধমকি দিয়ে সাংবাদিকদের কলমকে থামানো যাবেনা। যেমনি সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যার পরও সাংবাদিরা ভীত হয়নি, তাদের লেখালেখি বন্ধ হয়নি।
সাংবাদিক খালেদ মনছুর বলেন, অন্তর্বর্তী সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা জনমনে আতংক সৃষ্টি করতে সাংবাদিকদের উপর আরো হামলা চালাতে পারে। আর এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। সেই সাথে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited